Friday, December 7, 2012

মোরেলগঞ্জে তপু বাহিনীর হামলায় আহত ব্যবসায়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে


এম.পলাশ শরীফ.মোড়েলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতা এলাকায় গড়ে উঠেছে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এটি তপু বাহিনী নামে পরিচিত। সুন্দবনের একটি প্রভাবশালী দস্যু বাহিনীর প্রধান বন এলাকার মুর্তীমান আতংক ফুলহাতা গ্রামের তছলীম তালুকদার ওরফে  ‘বিডিআর তছলীম’ ক্রস ফায়ারে নিহত হবার প্রায় ২ বছর পরে তার দলের সদস্যরা এখন পুনরায় সংগঠিত হয়েছে তছলীমের পুত্র তপু’র নেতৃত্বে। অস্ত্রবাজ সন্ত্রাসী পিতার পথ ধরেই অগ্রসর হচ্ছে তপু তালুকদার (২৮)। এলাকার বিভিন্ন সূত্রমতে, তার বাহিনীর সদস্য সংখ্যা এখন ২১ জন। তপু বাহিনীর সর্বশেষ শিকার ঘষিয়াখালী গ্রামের হারম্নন-অর-রশিদ হাওলাদার(৫৫)। শুক্রবার সকাল ১০টায় ব্যবসায়ী হারম্ননকে এলাপাথাড়ী কুপিয়ে মৃত ভেবে রাসত্মার পাশে ফেলে রেখে যায় ওই বাহিনীর সদস্যরা। ফুব্যবসায়ী হারম্নন এখন বাগেরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ধারালো অস্ত্র দিয়ে হারম্ননের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কমপÿÿ ১৫ টি কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তÿরনের ফলে হারম্নন এখন জীবন মৃত্যুর সন্ধীÿনে। মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, থানা ওসি আসলাম উদ্দিন, ওসি তদমত্ম আতিকুর রহমানসহ পুলিশের একটি দল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার সকালে  ব্যবসায়ীক প্রয়োজনে হারম্নন হাওলাদার ফুলহাতা বাজার এলাকায় পৌছালে তপু বাহিনী তাকে ধাওয়া করে। প্রায় ২ কি.মি. পথ তাড়িয়ে হারম্ননকে ধরে এলোপাথাড়ি কুপিয়ে গুরম্নতর জখম করে সন্ত্রাসীরা। এ সময় হারম্ননের সাথে থাকা বাগেরহাটের আলম হাওলাদার(৪০), সরোয়ার হোসেন(৫০), মোসত্মফা হাওলাদার(৩৮),মোসত্মফা হাওলাদার(৪৫), ইলিয়াস শেখ(৩৮)কে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। প্রকাশ্য দিবালোকে তপু বাহিনীর এই তান্ডবে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। শনিবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ##

No comments:

Post a Comment